![]() |
| ধুপপানি ঝর্ণা |
এই ঝর্ণার ওপরে একজন সাধু তাঁর আশ্রমে ধ্যান করেন। স্থানীয় ভাষায় এই ধর্মযাজক সাধুকে বলা হয় ‘ভান্তে’। তিনি সপ্তাহের ছয় দিন ধ্যান করে শুধু রোববারে খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসেন; এই ছয় দিনে ভান্তে কোনো চিৎকার-চেঁচামেচি পছন্দ করেন না। তাই শুধু রোববারেই ঝর্ণাটায় লোকজনের যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তবে বর্তমানে এটি ভ্রমণ পিপাসুদের আগ্রহের স্থান হওয়ায় ঝর্ণার স্থানে অতিরিক্ত শব্দ না করার শর্তে স্থানটিতে সপ্তাহের অন্যান্য দিনও প্রবেশের অনুমতি দেয়া হয়।
ঢাকা থেকে রাঙ্গামাটি
ঢাকার ফকিরাপুল মোড় ও সায়দাবাদে রাঙামাটিগামী অসংখ্য বাস কাউন্টার রয়েছে। বাসগুলো সাধারণত সকাল ৮ টা থেকে ৯ টা এবং রাত ৮ টা ৩০ মিনিট থেকে রাত ১১ টার মধ্যে রাঙামাটির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। ঢাকা-রাঙামাটি পথে শ্যামলী পরিবহনের এসি বাসের প্রতি সীট ভাড়া ৯০০ টাকা, বিআরটিসি এসি বাসের ভাড়া ৭০০ টাকা। নন-এসি বাসের সিট ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে পাওয়া যায়।
- রাঙ্গামাটি শহর থেকে ধুপপানি
- রাঙামাটি শহরে বিভিন্ন ধরনের থাকার জন্য আবাসিক হোটেল রয়েছে। রাঙামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল বুকিং নিলে সেই হোটেল থেকে কাপ্তাই লেকের সুন্দর ও মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। এখানে খুবই কম খরচে হোটেল ভাড়া নিতে পারবেন কিন্তু সমস্যায় পড়তে পারেন হোটেল গুলো পরিবেশ খুব একটা সম্মত নয়। এতে আপনার খুব একটা সমস্যা হবে না যেহেতু আপনি তো যাচ্ছেন এই কটা দিনের জন্য। তাই যে কোন পরিবেশকে আপন মনে করে নিতে পারবেন।
- কিছু ভাল মানের হোটেল রয়েছেঃ
- হোটেল গ্রিন ক্যাসেলঃ রিজার্ভ বাজারে অবস্থিত এ হোটেলে নন-এসি সিঙ্গেল বেড, ডাবল বেড ও ত্রিপল বেডের রুমের ভাড়া যথাক্রমে ৮০০, ১০০০ ও ১২০০ টাকা। এসি কাপল বেড রুম ভাড়া 1600 টাকা। অগ্রিম বুকিং করার জন্য যোগাযোগ করুনঃ 01726-511532, 01815-459146.
- পর্যটন মোটেলঃ রাঙ্গামাটি সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থান ঝুলন্ত ব্রীজের পাশেই হোটেলটিতে নন-এসি ভাড়া ১০০০-১২০০ টাকা। আর এসি ডাবল বেড ভাড়া ১৫০০-১৮০০ টাকা।
- প্রয়োজনেঃ 0351-53126

ধুপপানির গুহার ভিতরের ছবি - রংধুন গেস্ট হাউজঃ এই গেস্ট হাউজে ফ্যামিলি এবং কাপল একটু কম খরচে হোটেল ভাড়া নিতে পারবেন মাত্র 650 থেকে 500 টাকা। প্রয়োজনেঃ 01816-712622, 01712-392430।
![]() |
| আপনি কি ডাটািএন্ট্রি ও ওয়েব রির্সাচ নিয়ে ভাবছেন |



0 Comments