* যারা বিমানে যাত্রা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা যদি তিন বা চার মাস আগে থেকে টিকেট কেটে
রাখেন তাহলে টিকেটের মূল্য কিছুটা কম পাবেন।
* থাকার জন্য স্বাচ্ছন্দ্যবোধ হোটেল ব্যবস্থা করুন কেননা রাত্রি যাপন ভালো হলে পরের দিন অসুস্থতা অনুভব না করার সম্ভাবনা থাকে অনেক বেশী এবং ঘুরতে পারবেন খুব ভালো মন মেজাজে।
* বিলাসী হোটেল থাকার ব্যবস্থা করলে ও খাবারের ব্যবস্থা রাখবেন সেই স্থানের বিশেষ খাবার গুলোকে। ভ্রমনেএর উদ্দেশ্য হওয়া উচিত নিজের জীবনে আরো একটি অভিজ্ঞতা বাড়ানো তাই খাবারের তালিকায় রাখা উচিত সেই স্থানের বিশেষ খাবার গুলোকে।
* ভ্রমন করার সময় কিছু সাধারণ ঔষধ সঙ্গে করে নিয়ে যেতে পারেন কারন সব স্থানে র্ফামেসী কিংবা ডাক্তার নাও পেতে পারেন আর যদি পেয়ে ও যান তাহলে বাড়তি কিছু খরচ হতে পারে।
* যে কোন মানুষের সব সময় সব জায়গায় ভ্রমন করার সুযোগ হয়ে উঠেনা তাই শপিং করার নজর
দেওয়ার চেয়ে বিশেষ স্থান গুলোকে পর্রিদশন করুন কেননা ভবিষৎে এই জায়গা নাও আসা হতে
পারে।
বিঃদ্রঃ যে কোন মানুষের, পরিবার কিংবা আত্নীয় স্বজন নিয়ে অন্তত্ব বছরে একবার ঘুরতে বেড়োনো উচিত কারন ভ্রমন এর আরেকটি নাম আপনি বলতে পারেন সেটা হলো মন ভাল রাখার মহাঔষধ। আর মন ভাল থাকলে দৈনন্দিন জীবনের কাজ করার জন্য আরো গতিশীল করে তুলে।



0 Comments